বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বন্দুকভাঙ্গায় নিখোঁজের চারদিন পর নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ

রাঙামাটিতে নিখোঁজের চারদিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস। রাঙামাটি  সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে ডানে ত্রিপুরাছড়া গ্রামের গহীন ঝর্ণা থেকে এ মরদেহ উদ্ধার করে। নিহত বাসনা চাকমা(৩২) একই এলাকার অলঙ্গ পূণ্য চাকমার স্ত্রী। রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গত শনিবার বিকেলে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ডানে ত্রিপুরাছড়া এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই ভারী বর্ষণের সময় পাহাড়ি ছড়া ও ঝরনাগুলোতে আকস্মিকভাবে পানির প্রবাহ বেড়ে যায়। এ সময় জুম থেকে ছড়া ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন এক নারী ও তাঁর তিন বছর বয়সী ছেলে। পথে আকস্মিকভাবে পানির স্রোত বেড়ে গেলে মা ও ছেলে স্রোতের পানিতে ভেসে যান। পরদিন স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দুরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তবে নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা গত কয়েকদিন ধরে আশপাশের ছড়া, ঝরনা ও পানির প্রবাহের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে প্রায় তিন কিলোমিটার দুরের একটি পাহাড়ের গভীর খাদের ঝিরির মধ্যে নিখোঁজ নারীর মৃতদেহ দেখতে পায়। কিন্তু দুর্গম পাহাড়ের খাদটি প্রায় দুইশত ফিট গভীর এবং লাশটি গাছের সাথে আটকে থাকায় স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হয়ে রাঙামাটি ফায়ার স্টেশনে খবর দেয়।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশন অফিসার মোঃ রোকনুজ্জামানের নেতৃতে একটি রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌছে গভীর পাহাড়ি খাদের ঝিরি থেকে বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

১৮ বছর পরে ধরা পড়লো ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী নিখিল

ঈদগাঁওয়ে অস্ত্র-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

কাপ্তাইয়ে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ

কাপ্তাই জোনের উদ্যোগে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

মা‌টিরাঙ্গা হাসপাতা‌লের কর্মকর্তার অপসারণের দা‌বীতে মানববন্ধন

গাউসিয়া কমিটি বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা কমিটির অভিষেক

error: Content is protected !!
%d bloggers like this: