চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ এলাকার লেবু বাগান এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্তের লেবুবাগান এলাকায় ২টি ভারতীয় গরু জব্দ করে।
এ সময় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা গরু রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে মোট ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।
##

















