বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আইসিটি মামলা থেকে রাঙামাটির পাঁচ সাংবাদিককে অব্যাহতি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত এক মামলা থেকে পার্বত্য রাঙামাটির পাঁচ সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার মামলার অভিযোগ গঠনের উপর শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই পাঁচ সাংবাদিককে অব্যহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন। মামলায় অব্যাহতি পাওয়া সাংবাদিক পক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ এই তথ্য নিশ্চিত করেন।

এ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, বাদীর আনিত অভিযোগের ভিত্তিতে মামলার চার্জ গঠনের মতো তেমন কোনো উপাদান বিদ্যমান নেই। সেই বিষয়টিওই আজ (২৭ সেপ্টেম্বর বুধবার) আমরা আদালতে তুলে ধরেছি এবং বুঝাতে স্বক্ষম হয়েছি। আদালতে এতে সন্তুষ্ট হয়ে বিবাদী পাঁচ সাংবাদিকের সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।

অব্যহিত পাওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক রাঙামাটি সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পরিত্রকার সম্পাদক এ.এক.এম মকসুদ আহামদ, এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি মো. আলমগীর মানিক, ডেইলি ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহ আলম এবং দৈনিক রাঙামাটির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হৃদয়।

আদালত সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের জেরধরে ২০২১ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে জাহিদ নামে রাঙামাটির এক বাসিন্দা একটি মামলা করেন।

আদালত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দায়েরের জন্য পলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে) (পিবিআই) নির্দেশ দেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ জুলাই ২০২৩ আদালতে প্রতিবেদন দায়ের করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

কাপ্তাই রাইখালীতে টিসিবির পণ্য পেলেন ১৩১৩ জন

কাপ্তাইয়ে তক্ষক ও ময়নাপাখি উদ্ধার আটক ২ পাচারকারী

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

ফ্যাকড-ক্যাব-এর স্ট্যান্ডিং কমিটি ফর পিআর অ্যান্ড কমিউনিকেশন-এর গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত

বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রান বিতরণ অব্যাহত

রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

মানিকছড়িতে ডেঙ্গু রোগি বাড়ছে, ১৫ দিনে হাসপাতালে ভর্তি ৭

error: Content is protected !!
%d bloggers like this: