সোমবার , ১৪ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, রাঙামাটি
জুলাই ১৪, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

“তরুণদের ক্ষমতায়ন: প্রগতিশীল সমাজ গঠনে পরিবার পরিকল্পনা প্রাসঙ্গিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে ১৪ জুলাই সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গ্যা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস অফিসার প্রবীর চন্দ্র চাকমা, আইসিটি অফিসার সলিল চাকমা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য সহকারীরা এবং স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। এর ভারসাম্য রক্ষা ও সচেতনতা বাড়াতে তরুণ সমাজকে সম্পৃক্ত করা জরুরি। পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় শেষে প্রধান অতিথি উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সঞ্জিতা বড়ুয়া ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুজনতা চাকমা, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক অহিদ উল্লাহ্ কে ক্রেস্ট প্রদান করেন এবং তরুণদের উদ্দীপ্ত করতে বিশেষ বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিদর্শক মোঃ অহিদ উল্লাহ্।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে

অনলাইনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চিৎমরমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

ঈদগাহ রশিদ আহমদ কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

রাঙামাটিতে জুলাই গণহত্যার নির্মম সত্য উদঘাটনে ভিডিও প্রদর্শনী 

রাঙামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুরাছড়িতে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

দূর্গম মাইন্দারছড়া বিওপির সন্নিকটে ব্রীজ মেরামত করলেন কাপ্তাই ৪১ বিজিবি 

দীঘিনালায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

error: Content is protected !!
%d bloggers like this: