শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ের ইসলামপুরে উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৮, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের শিল্প নগরী ঈদগাঁও উপজেলার ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ছেনুয়ারা সল্ট থেকে লবণ ভর্তি করে বের হওয়ার পথে সড়ক থেকে ধ্বসে পড়ে ট্রাকটি  উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাকটি মিল থেকে বের হয়ে নাপিতখালীর দিকে যাচ্ছিল। ঘটনারদিন শনিবার বিকেলে  ট্রাকটি দুর্ঘটনাস্থল এলাকায় পৌঁছালে উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

ইসলামপুর মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মূলত মূল সড়ক থেকে ফুটপাত অনেক নিচু হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।

লবণ ও গাড়ির আংশিক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গাড়ির চাকা পিছলে মূল সড়ক থেকে ফুটপাতে পড়ে যাওয়াতে ঘটছে দুর্ঘটনা। ফুটপাত উচু করা হলে সড়কে দুর্ঘটনা অনেক কমবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, এক পর্যটকের মৃত্যু আহত ৭

বিলাইছড়িতে সমাজসেবা কর্তৃক পরিচালিত G2P – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লংগদু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুছা মারা গেছেন

রাঙামাটি সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

পার্বত্য উপদেষ্টার সাথে রাঙামাটি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে ১০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

পানছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে অবরোধ বাজার বয়কট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

মীরসরাই সীমান্তে ভারতীয় ২ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: