রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে নৌকা ডুবিতে প্রাণহানির দুই পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

প্রতিবেদক
প্রতিনিধি, নানিয়ারচর, রাঙামাটি
অক্টোবর ১৯, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

রাঙামাটি জেলার নানিয়ারচরে সম্প্রীতি নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নানিয়ারচরের মহাজনপাড়ায় ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়। দুর্গাপূজা উপলক্ষে শনোলাপাড়ার ছয়জন কলেজ শিক্ষার্থী একই নৌকায় করে নানিয়ারচর বাজারে আসেন। বাড়ি ফেরার পথে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে গেলে চারজন প্রাণে বেঁচে গেলেও দুঃখজনকভাবে ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান প্রাণ হারান। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

এই দুর্ঘটনায় প্রাণহানির শোকাবহ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনীর “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।

জোন কমান্ডার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় নানিয়ারচর জোন গভীর শোক প্রকাশ করছে। আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুঃখের এই কঠিন সময়ে সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিশ্ব হাত ধোঁয়া ও ডিম দিবস পালন

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

ঈদগাঁওয়ে এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

চন্দনাইশ ধোপাছড়ির সাবেক চেয়ারম্যান এম মোরশেদুল আলমের ঈদ শুভেচ্ছা

আবার ভেঙে গেল নারানগিরি পাড়াবাসীর পারাপারের একমাত্র সাকোটি

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

কাপ্তাইয়ে হরতালের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের অবস্থান-বিক্ষোভ সমাবেশ 

error: Content is protected !!
%d bloggers like this: