সোমবার , ১২ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা আ.লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার এক সপ্তাহ পর পরিদর্শন করলেন দলীয় নেতাকর্মীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার এক সপ্তাহ পর ধ্বংস স্তুপ পরিদর্শন করলেন দলীয় নেতাকর্মীরা। ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে শিক্ষার্থী, জনতা, জেলা বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মী রাজপথে মিছিল বের করে বিজয় উল্লাস করে। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের মিছিল থেকে দুবৃর্ত্তরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ধ্বংস স্তুপে পরিণত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকলে ঘটনার এক সপ্তাহ পর সোমবার বিকালে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের ধ্বংস স্তুপ পরিদর্শনে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রম্ন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, সম্পাদকমন্ডলী সদস্য বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়াসহ অন্য নেতারা।
এ সময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহবান জানিয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগে নেতা অংসুইপ্র চৌধুরী বলেন, আমাদের নেত্রী বেঁচে আছেন, সুস্থ আছেন। তিনি যাতে সব সময় সুস্থ ও নিরাপদে থাকতে পারেন সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। হতাশার কিছুই নেই। দলের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো কর্মসূচি হাতে নেওয়া যাবে না। নেতাকর্মী সবাইকে যার যার অবস্থানে শান্ত হয়ে থাকতে হবে। দলের সবাইকে শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তায় সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে গ্রন্থ প্রকাশে মতবিনিময় সভা

অর্থ আত্মসাত মামলায় রাঙামাটির সাবেক জেলা পরিষদ সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

ইসকন নিষিদ্ধের দাবিতে বাঙ্গালহালিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

কাপ্তাইয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের দোয়া মাহফিল 

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে-অংসুই প্রু চৌধুরী

রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের বৈসুক সাংগ্রাই বিজু উৎসব শুরু

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ম্যাসেঞ্জারে ‘একঝাঁক’ নতুন ফিচার যোগ

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

error: Content is protected !!
%d bloggers like this: