বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই লেকে মৎস্য উপকেন্দ্রের অভিযান অব্যাহত: ৬ হাজার বর্গফুট জাল ও ২ নৌকা জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৯, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্রের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে  বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টা হতে রাত ১০টা ১৫মিনিট পর্যন্ত রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের জীবতলি,গবাঘোনা, জেলেপাড়া, বাগছরী, হাজরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার ক্যাংড়া ছড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ২ হাজার বর্গফুট সুতার জাল, ৪ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১ টি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় নৌ পুলিশ সদস্য এবং উপ কেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন। এর আগে গত সোমবার (২৬ মে),  মঙ্গলবার (২৭ মে) এবং বুধবার (২৮ মে) কাপ্তাই লেকের রাঙামাটি সদর উপজেলা, কাপ্তাই উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নৌ পথে অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রসঙ্গত: ১মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যেভাবে পুলিশের জালে ধরা পড়ল সেই ঘাতক বাস চালক

রাইখালীর হাফছড়িতে আগুনে পুড়ল বসতবাড়ি

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

বান্দরবানে শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলো পিসিসিপি

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

নিখোঁজের ১৫ ঘন্টা পর নদীতে মিলল লাশ  

কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১১ জন স্কাউটস এর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন 

নানিয়ারচরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: