মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যকার হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ঘটিকায় কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। যে যত বেশি খেলাধুলা করবে সে তত বিশ্ববিদ্যালয়সহ সমাজের নানা গুরুত্বপূর্ণ যায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ অংশগ্রহণ করে। খেলায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়।

খেলায় ম্যানেজমেন্ট বিভাগের মোহিনী চাকমা ৭ গোল, কেটি বম ২ গোল এবং অভিনন্দা তঞ্চংগ্যা ২ গোল করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটিতে ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের মামলার আসামিরা অধরা

কাপ্তাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা, প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্র

নানিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যার সমাধানের চেষ্টা চলছে- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দীঘিনালায় দ্বাদশ নির্বাচনীয় মতবিনিময় সভা

আজ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৫৪তম শাহাদাত বার্ষিকী

error: Content is protected !!
%d bloggers like this: