রবিবার , ২৮ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বনে ফিরলো বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর রবিবার (২৮ মে) সন্ধায় ৬টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ থেকে বানরটি উদ্ধার করে বনবিভাগ।

কাপ্তাই  পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে  রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে আমরা  খবর পাই যে, এক পাচারকারি লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। তখন  ঘটনাস্থলে রওনা হন বনবিভাগের সদস্যরা। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়।

২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি পাচারকারীরা  ছেড়ে দিলে এটি গাছের উপর উঠে যায়। তখন বনবিভাগের সদস্যরা বানরটিকে উদ্ধার করে।

রাঙামাটি সার্কেল এর বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর ডিএফও মোঃ নুরুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার উপস্থিতিতে রবিবার সন্ধায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জিটিএফ ওয়ার্কশপ / উন্নয়ন তরান্বিত করতে ই-জিপি ভূমিকা রাখছে

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইউপিডিএফের কর্মসুচি / পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও ঢাকা-চট্টগ্রামে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটে বিএনপির লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে ২৩০ শিক্ষার্থীর মাঝে ৯২০টি গাছের চারা বিতরণ

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

দীঘিনালায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বনভোজন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: