শনিবার , ১২ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয় জল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন  ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ

বেড়ে চলেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। যেখানে গত সপ্তাহে উৎপাদন ছিল ১শত ৬৬ মেগাওয়াট সেখানে  শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টা পর্যন্ত উৎপাদন হয়েছে ২ শত ১ মেগাওয়াট।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের মুঠোফোনে শনিবার সকালে বলেন, দিন দিন
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে  শনিবার (১২ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে   ২শত ১ মেগাওয়াট।  যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন। এছাড়া কাপ্তাই হ্রদে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান ।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান,  বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার (১২ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট মীন সি লেভেল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল । তবে কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

প্রসঙ্গত: কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বমোট ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুস উড়িয়ে আলোকিত আকাশ

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

ক্ষমা চাওয়ায় আইনী প্রক্রিয়ায় যাবেন না ডাক্তার রোমেল

কাপ্তাই সীতাঘাট এলাকায় ঝড়ে সিএনজির উপর গাছ পড়ে আহত ৩

ধর্ষক আব্দুর রহিমকে স্থায়ী বহিষ্কারের আশ্বাসে অবরোধ ৩ ঘন্টা শিথিল করেছে হিল উইমেন্স ফেডারেশন

কাউখালীতে সিএনজি অটোরিকসাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

কাপ্তাই হ্রদে কমেছে পানি; ব্যহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪শ জনকে ত্রাণ সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: