রবিবার , ১ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো সুমন ও তার স্ত্রী নুসরাত জাহান নিশু।

সংবাদ সম্মেলনে মো সুমন বলেন, গত ৩ আগস্ট রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার সুফিপুরে বাসিন্দা কুলসুম আক্তার চন্দ্রঘোনা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

সুমন বলেন, কুলসুম (২৯) যে তারিখে ধর্ষণের অভিযোগ করেছে তার আগে এবং পরেও তিনি এলাকায় ছিলেন না। তাদের পৈত্রিক সম্পদ ভাগাভাগী করতে তিনি রাজস্থলী থেকে ২০০ কিলোমিটার দুরে খাগড়াছড়ির জেলার মাটিরাঙায় ছিলেন।

সে সময়ে মাটিরাঙা তাদের যে জমি ভাগাভাগির দলিলে তিনি স্বাক্ষর করেন। এ ছাড়াও তিনি ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন। তিনি যে এলাকায় ছিলেন না তার অনেক প্রমাণ তিনি দিতে পারবেন। কোন তদন্ত না করে পুলিশ কিভাবে ধর্ষণ মামলা নিল তার বিষ্ময় প্রকাশ করেন সুমন। বলেন, সেদিন তিনি এলাকায় ছিলেন কিনা? পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করতে পারতেন। কিন্তু সেটা না করে কুলসুমের কথায় আমাকে আসামী করে ধর্ষণ মামলা নিল?

সুমনের স্ত্রীর  নিশু বলেন, আমাদের সাথে ভূমি বিরোধ কুলসুমদের ভূমি বিরোধ আছে। ভূমি বেদখলের কারণে তাদের বিরুদ্ধে আমি একটি মামলা করেছি। এ মামলা চলমান আছে। আমার স্বামী সুমন এ মামলায় সহযোগীতা করছে। তাকে নিস্ক্রিয় রাখতে ষড়যন্ত্রভাবে এ মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুফিপুরের বাসিন্দা আবু মুছা, আফজাল হোসেন, রেজাউল করিম।

 

 

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের মাঝে বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও ঔষুধ বিতরণ ৫৪ বিজিবি ব্যাটলিয়ন’র

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

কেপিএম এর এমডি কে চন্দ্রঘোনা ফোরাম’র শুভেচ্ছা

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

গ্রেফতার হলো পাঁচ মামলার আসামী সেই ফারুক

রাঙামাটিতে রিটানিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: