মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঘরে ফিরে ফুলেল সংবর্ধনা পেল দেশ সেরা রাঙামাটির মেয়েরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
অক্টোবর ২৫, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

 

রাঙামাটি ফিরেছে জাতীয় কাবাডিতে দেশ সেরা হওয়া রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয় ও হ্যান্ডবলে তৃতীয় হওয়া বন্দুক ভাঙা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।

মঙ্গলবার সকালে দুই দল রাঙামাটিতে ফিরে। দেশ সেরা ও তৃতীয় হওয়া দু দলকে সংবর্ধনা দিয়েছে বন্দুক ভাঙা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সংবর্ধনায় ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানায় সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বন্দুক ভাঙা ও রঙচঙ ক্লাব।

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের দলনেতা। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

বক্তব্য রাখেন ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, বন্দুক ভাঙা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ বিকাশ চাকমা, কার্বারী হিরলাল চাকমা, স্বপ্নের বন্দুক ভাঙার সদস্য করুণাশীষ চাকমা।

এদিকে বিকালে রাঙামাটি জেলা পরিষদ ভবনে পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে দেখা করেন দেশ সেরা হওয়া কাবাডি দলের খেলোয়াড়রা। এ সময় চেয়ারম্যান প্রত্যক খেলোয়াড় ও স্টাফদের ফুলেল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, কয়েকদিন পরে বিজয়ী দলের সকল সদস্য, স্টাফ, অন্যান্য ক্রীড়ায়ও সাফল্য আনা সব দলের সাথে বসবেন এবং এসব খেলোয়াড়দের জন্য কিছু একটা করবেন। এ সময় রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সাথে ছিলেন।

প্রসঙ্গত ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় চ্যাম্পিয়ন হয়। এ বিদ্যালয়টি ২০১৯ সালে ৪৮ তম প্রতিযোগীতায়ও জাতীয় চ্যাম্পিয়ন হয়। এবারের প্রতিযোগীতায় ফুটবলে জাতীয় পর্যায়ে তৃতীয় হয় রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এবং হ্যান্ডবলে জাতীয় পর্যায়ে তৃতীয় হয় রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের দুই সদস্য আটক 

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজন’র মানববন্ধন

কাপ্তাই ‘রিভার ভিউ ক্যাফে’ পিকনিক স্পটের উদ্বোধন

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

রাঙামাটিতে পুলিশী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮

সাজেকে হলুদের গুদামে অগ্নিসংযোগ: পাহাড়ি কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন

রামগড়ে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটিতে ৫ দফা দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: