রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই রাইখালী শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা মন্দির প্রাঙ্গনে  রবিবার (১৪ জানুয়ারী) হতে শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রথমদিন রবিবার সকাল ৭ টা হতে বাল্য ভোগ নিবেদন, বাবার পূজা, রাজ ভোগ, ভোগ আরতি এবং আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়।

এদিন দুপুর ২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাইখালী লোকনাথ মন্দির ও সেবাশ্রমের সেবায়েত  শ্রী রামকৃষ্ণ নন্দ ব্রক্ষচারী মহারাজ।

এরপর ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে।

মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুবর্ণ ভট্রাচার্য্য এর সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ  সম্পাদক টিটু শীল, জাগো হিন্দু হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক হিমাদ্রি দে হিমু, রাঙ্গুনিয়া উপজেলার যুগ্ম সম্পাদক সুভাষ শীল, প্রচার সম্পাদক শান্তনু বিশ্বাস,  বিশিষ্ট ধর্মানুরাগী সাধন চৈতন্য রায় এবং শিক্ষক বিশ্বজিৎ সরকার।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ব্যাংকার বাবুল দেব এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে।

পরে শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটিতে দুই বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

ভারতের পতাকা রাঙামাটিতে উত্তোলনের অপরাধেই কাপ্তাই বাঁধ – ঊষাতন তালুকদার

সাগরের ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী উদ্বার

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান

আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই-দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: