বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে সূর্যমুখী চাষে সম্ভাবনার হাতছানি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষ হচ্ছে। এখানকার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষাবাদের জন্য বেশ উপযোগী হওয়াতে রামগড় কৃষি অফিসের সহায়তায় সাধারণ কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে পরীক্ষামূলকভাবে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হেক্টর জমিতে এই ফুলের আবাদ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নাকাপ, দাতারাম পাড়া, লাচারীপাড়া ও ফেনীরকুল চর সহ বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে ২০ জন কৃষক ২০ বিঘা জমিতে কৃষক প্রণোদনা প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুলের চাষ কৃষকের কাছে জনপ্রিয় করে তুলতে রামগড় উপজেলাতে প্রাথমিকভাবে মোট ৩ হেক্টর জমিতে এই ফসলের পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। তবে সূর্যমুখী ফুল থেকে স্থানীয় পর্যায়ে তেল সোধনের ব্যবস্থা করা গেলে সূর্যমুখী চাষাবাদে কৃষকরা আরো উৎসাহী হবেন বলে জানিয়েছেন কৃষকরা।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম ফয়সাল জানান, সূর্যমুখীর তেল মানব দেহের ক্ষতিকারক ইরোসিক এসিড নাই এ তেল অন্যান্য সাধারণ তেলের চেয়ে একটু আলাদা। কোলেস্টেরলমুক্ত সূর্যমুখীর তেলে প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকায় এটি আমাদের শরীরের দুর্বলতা কমায় ও কার্যক্ষমতা বাড়ায়। রান্নার জন্য সয়াবিন তেলের চেয়ে সূর্যমুখীর তেল দশ গুণ বেশি পুষ্টিসমৃদ্ধ। শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। সূর্যমুখীর তেল হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগীর জন্যও নিরাপদ, ক্যানসার প্রতিরোধক । দূর করে মানসিক চাপ এবং সূর্যমুখী তেলে থাকা ভিটামিন ই ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এককথায় সূর্যমুখী তেল মানবদেহের মহৌষধ হিসেবে ভূমিকা পালন করে।

জাপান প্রেরত প্রবাসী ক্যশাই মার্মা জানান, কৃষি অফিসের প্রণোদনা পেয়ে উৎসাহিত হয়ে এক বিঘা জমিতে সূর্যমুখির চাষ করেছি । সূর্যমুখী একদিকে মনোমুগ্ধকর অন্যদিকে লাভজনক ফসল। প্রথমবারই ভাল ফলন হয়েছে আগামীতে আরো বেশি পরিমানে আবাদ করার পরিকল্পনা করেছি।

লাচারীপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা চিং থোয়াই মগ জানান, ধান-পাট চাষে প্রচুর পরিশ্রম এবং খরচ হয় কিন্তু সূর্যমুখী চাষে খরচ কম লাভ বেশি। যে কারণে আগামীতে অনেক কৃষকই সূর্যমুখী চাষে ঝুঁকবে।

রামগড় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফ উল্যাহ বলেন, অন্য ফসলের চেয়ে সূর্যমুখী ফুল চাষে খরচ কম। এতে সার-ঔষধ কম লাগে। তেমন পরিচর্যাও করতে হয় না। কৃষি অফিসের সার্বিক ত্বাবধানে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রনোদনা দেয়া হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী জানান, পুষ্টি চাহিদা পূরণে সূর্যমুখী তেলের জন্য বিদেশ থেকে এর বীজ আমদানি করতে হয়। দেশে এর আবাদ করা গেলে আর আমদানি করা লাগবে না। তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সারিবদ্ধভাবে বীজ বপন করা হয়। বীজ বপনের ৯০-১০০ দিনের মধ্যে ফসল তোলা যায়। সামান্য পরিমাণ রাসায়নিক সার ও দুবার সেচ দিতে হয় এ ফসলে। প্রতি বিঘা জমিতে গড়ে ৭-৮ হাজার টাকা খরচ হয়। আর এক বিঘা জমির উৎপাদিত বীজ থেকে ২০-২৫ হাজার টাকা লাভ করা সম্ভব। সূর্যমুখী গাছ জ্বালানি হিসেবে ব্যবহার ও সূর্যমুখীর খৈল গরু ও মহিষের উৎকৃষ্টমানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক ও নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি

বরকলে সম্প্রীতির উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় তৎপর বিজিবি

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

ফের রাজস্থলীতে আ.লীগ নেতা অপহরণ

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

error: Content is protected !!
%d bloggers like this: