রবিবার , ৬ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৬, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

আজ ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানা, চন্দ্রঘোনা থানা ও কাপ্তাই থানা আকষ্মিক পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

পুলিশ সুপার মহোদয় উপরোক্ত থানায় পৌঁছালে স্ব স্ব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন কে গার্ড অব অনার প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় থানাসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপরোক্ত থানা এলাকা ঘুরে দেখেন। থানার অস্ত্রাগার, মালখানা, ফোর্সের আবাসন ব্যবস্থা এবং থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে তিনি থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় রাজস্থলী থানা, চন্দ্রঘোনা থানা এবং কাপ্তাই থানায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সদস্যদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার, বিলাইছড়ি সার্কেল জনাব মোঃ আবুল কাসেম চৌধুরী সহ থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা দিল কাপ্তাই সেনা জোন

সাজেক মিজোরাম সীমান্তে ভারতীয় রুপি, অস্ত্র গেলাবারুদসহ আটক ৫ 

শপথ নিলেন চন্দ্রঘোনার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন

কক্সবাজারে অন্ধ শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও

দীঘিনালায় ফ্রি ওয়াইফাই সংযোগ না পেয়ে পুলিশ ফাঁড়িতে এনে ব্যবসায়ীকে মারধর

রাঙামাটির মানিকছড়িতে ১২২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি টিপু শাহ

কাপ্তাই ৪১ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

‎রাঙামাটি সদরে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: