শনিবার , ২৬ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পিসিএনপি’র মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

 

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রামের সকল জাতি -ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো.শাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ-সভাপতি আমির মো. ছাবের, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পিসিএনপির জেলা কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান,মহিলা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আছমা মল্লিক, ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজম সহ পিসিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই এক ও অবিচ্ছেদ্য অংশ। এক দেশে দু’ধরনের আইন বিরাজমান। জেলা পরিষদ, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে শুধু উপজাতীরাই নিয়োগ পাবেন। বাঙ্গালিদের প্রার্থী হওয়ারও কোনো সুযোগ নেই। স্থায়ী বাসিন্দা সনদ নিতে হয় স্থানীয় উপজাতী হেডম্যানদের কাছ থেকে। স্থায়ী বাসিন্দার সনদ ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অভিযোগ রয়েছে উপজাতী অধ্যুষিত অঞ্চলে বসবাসরত বাঙ্গালীদেরকে কৌশলে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে বহিরাগত বলে মানসিকভাবে দুর্বল করে রাখা হচ্ছে। বসবাসরত জনসংখ্যার অর্ধেক বাঙালি হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই।

মতবিনিময় সভা থেকে সকল জাতি গোষ্ঠীর প্রতি সকল ধরণের বৈষম্য দূর করার জন্য আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

জুরাছড়ির মৈদংয়ে প্রতিবন্ধীদের মাঝে সোলার ও কম্বল বিতরণ 

এমপি দীপংকরের সাথে কাপ্তাই সীতা দেবী মন্দিরের নব নির্বাচিত সভাপতি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

বাঘাইছড়িতে যৌতুক মামলার আসামী গ্রেফতার 

৭ হাজার মানুষ পেয়েছেন রক্ত / বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিতে কাজ করছে কাউখালী ব্লাড ব্যাংক

কাপ্তাইয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

রাঙামাটি আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

সাজেকের দুর্গম উদলছড়িতে স্কুল করে দিলো বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: