শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি। 

রাঙামাটিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে শহরের ফিসারি ঘাট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় আহম্মেদ নামের (২২) এক যুবক নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ফিসারি ঘাট সড়কে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল রিজার্ভ বাজার থেকে বনরুপা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে হৃদয় আহম্মেদ নামের এক যুবককে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আহতকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।

জানাগেছে, মোটরসাইকেল চালক শ্রীজিত ত্রিপুরাসহ তার মোটরসাইকেল জব্দ করেছেন পুলিশ।

শুক্রবার রাতেই নিহত হৃদয় আহম্মেদ এর পিতা আবদুর রহিম বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মাডার মামলা দায়ের করেন। কোতয়ালি থানার মামলা নং- ১৫,তারিখ-২৬ফেব্রুয়ারি ২০২২।

নিহত হৃদয় আহম্মেদ ফিসারি ঘাটে রাস্তার গার্ডার ওয়াল নির্মাণে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার নিজ বাড়ি শেরপুর জেলায়। বর্তমানে শহরের আলম ডর্ক ইয়ার এলাকায় বসবাস করেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান,রাতে শহরের ফিসারি ঘাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় হৃদয় আহম্মেদ নামের যুবক মারা যায়। এতে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে মোটরসাইকেল চালক শ্রজিত ত্রিপুরাকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এদিকে নিহতের পিতা বাদী হয়ে এঘটনায় থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

রাঙামাটির কাউখালী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ে ৫ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে ফের বন্দুকযুদ্ধে ইউপিডিএফ ও জেএসএস

আর্থিক অনটনে পড়ালেখা বন্ধ হওয়া মিনা চাকমার দায়িত্ব নিল মহালছড়ি জোন

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত রাঙামাটি জেলা পুলিশ

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

error: Content is protected !!
%d bloggers like this: