মঙ্গলবার , ২৬ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৬, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

‎‎মঙ্গলবার (২৬ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎অনুমোদিত কমিটিতে রুনেল চাকমাকে সভাপতি এবং ওয়াহিদুজ্জামান রোমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

‎কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি এস আই জলমনি চাকমা, মোহাম্মদ আবুল বাশার, মো. আক্তার কামাল ও সালাউদ্দিন মোহাম্মদ রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্পণ কুমার চৌধুরী, জিসান আহমেদ, বনে রঞ্জন ত্রিপুরা, আব্দুল্লাহ আল নোমান, চির জিৎ চাকমা, সাগর চাকমা, অভিলাষ চাকমা ও মোহাম্মদ নাছির।

‎এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে পলাশ চাকমাকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন চির জৌতি চাকমা, পাউসাউ মারমা ও ফয়জুল আনোয়ার পলিন।

‎দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চাই সুই উ মারমা এবং সহ-দপ্তর সম্পাদক তায়ুইফ আজিজ। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আরমান এবং সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক।

‎প্রচার সম্পাদক করা হয়েছে আজিজুল ইসলাম নাহিদকে। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন প্রদীপ চাকমা ও মোহাম্মদ আল-আমিন বিজয়। নারী বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মিতালি চাকমা এবং সহ-নারী বিষয়ক সম্পাদক ভারতী দেওয়ান।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিটি থানায় গৃহহীনদের ঘর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রামগড়ে আ.লীগের শতাদিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, ‘চল চল চল’ গানে মুখর উপজেলা পরিষদ মিলনায়তন

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

গাইন্দ্যা-ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

খাগড়াছড়িতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: