মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের  আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটা র‍্যালী বের হয়ে  কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা  পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংগঠন, যুব প্রতিনিধি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষন সনদ বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এসময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুব সংগঠক ও চন্দ্রঘোনা তরুণ সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কর্ণফুলী যুব উন্নয়ন সংস্থা শিলছড়ির সভাপতি আবদুল্লা আল নাহিয়ান (ডালিম) এবং যুব নেত্রী রওশন আরা

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। পরে ৩ জন যুব এবং ২ জন যুবতীর মাঝে ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

কক্সবাজারে প্রতিবন্ধী ও দুস্থ মহিলাদের সমাবেশ অনুষ্ঠিত

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

দুর্যোগ প্রস্তুতি দিবসে রাজস্থলীতে র্যালী-সভা

কঠিন চীবর দানোত্তম উৎসবে মহালছড়ি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি, সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন

রুমায় বালক বালিকাদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: