বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ: জুরাছড়িতে মিডওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি, রাঙামাটি।
নভেম্বর ১২, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উদ্যোগের অংশ হিসেবে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী মিডওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি সহ মোট ৬৭ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রত্যন্ত পাহাড়ি এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা।

জুরাছড়ি জোনের জোন কমান্ডার এর সার্বিক দিক নির্দেশনায়, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের যত্ন, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।

আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে জুরাছরি জোনের জোন কমান্ডার লেফটেন‍্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার আলম, পিএসসি উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুরা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সদস্যরা মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজে কাজে লাগাতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ফলে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা জোরদার হবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণের এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সীমাবদ্ধতা দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং এ মহতী উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছে। এ প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

যে জাতি গুণীজনকে সম্মান দিবে সে জাতি তত উন্নত হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের রামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শন

বাঘাইছড়িতে ভাষাদিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লংগদুর এক গ্রামে ১২০ বিঘা জমিতে সরিষা চাষ

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকের মাঝে প্রণোদনা প্রদান

পালবার লিং সেন্টার শিশুসদনের শিক্ষার্থী কোশিক চাকমার জিপিএ-৫ অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: