বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকের মাঝে প্রণোদনা প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ২৪, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী,  সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম সহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত কৃষকের প্রত্যেককে ৮ ধরনের শীতকালীন হাইব্রিড সবজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি, ও নগদ সহায়তা হিসেবে বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা বিতরণ করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন কৃষক  বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে উপজেলার বেশ কয়েতটি ফসলি মাঠ তলিয়ে যায়।  সপ্তাহ দু-এক আগে রোপণ করা ধানের চারা ও বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে এসব মাঠে আবারও চাষাবাদ শুরু হয়। নতুন করে ফসল ফলাতে সরকারের এ প্রণোদনা সঠিক প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছলে তাদের অনেক উপকার হবে।

রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, এবারের ঢলে উপজেলার ফেনীরকুল, সদুকার্বারীপাড়া ও রামগড় পাথরসহ কয়েকটি ফসলি এলাকায় কৃষিকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। ১০ হেক্টর রোপ আউশ, ১৯৬ হেক্টর আমন ও শরৎকালীন সবজি ২৫ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়। টাকার অঙ্কে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৩ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা। তবে বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে এ উপজেলার ৫শ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে ধর্ষণচেষ্টা ইস্যুতে অবরোধে অস্থিরতা: অভিযোগ পাল্টা অভিযোগ, নেপথ্যে কী?

ঈদগাঁওয়ে বন বিভাগের জমি দখলমুক্ত করে বিভিন্ন বনজ চারা রোপন

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সম্মাননা

চন্দনাইশে হঠাৎ মুলার দাম অর্ধেক, হতাশ চাষিরা

রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর কার্যক্রম জোরদারে কর্মশালা

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: