সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

স্বজাতি কর্তৃক গণধর্ষণ ও কারবারীদের প্রথাগত বিচারের নামে ধামাচাপার প্রতিবাদে বান্দরবানে পিসিসিপির মানবন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

স্বজাতি কর্তৃক গণধর্ষণের বিচারের দাবি ও স্থানীয় কারবারীদের প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শনিবার (২৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বান্দরবান জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি- জনাব হাবিব আল মাহমুদ বলেন “রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী, এবং খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবি জানান। স্থানীয় কার্বারিরা এসব ঘটনায় টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ,পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন, পিসিএনপি বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী’সহ স্কুল-কলেজের ২০০ ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামে চলমান স্বজাতি কর্তৃক উপজাতি নারী ধর্ষণ ঘটনাগুলোতে স্থানীয় কার্বারিরা টাকার বিনিময়ে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি কাপ্তাইয়ের ধর্ষিতা নারীকেও কার্বারি মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা ও ১০ লিটার চোলাই ম*দ এর বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ইউপিডিএফ ও স্থানীয় পাড়া কার্বারিগণ। যা অমানবিক ও লজ্জাজনক।” বক্তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুটাখালীতে বন পাহারা দলের সদস্যদের মাঝে পোশাক বিতরণ

আওয়ামীলীগ নেতার আম বাগানে প্রধানমন্ত্রীর দেয়া ঘর; জনমনে কৌতুহল

রাঙামাটিতে বিভিন্ন আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ওয়াগ্গাছড়া চা বাগান শ্রমিকদের মাঝে কুঁড়েঘর সনাতনী পরিবারের শারদবস্ত্র বিতরণ

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেক বিতরণ

বর্ণিল আয়োজনে চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ পোস্টের সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অফিস উদ্বোধন 

বাঘাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক্স গেমসের প্রস্তুতি সভা

error: Content is protected !!
%d bloggers like this: