রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১০ বছর পর রাঙামাটি বনরুপা ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত: নেতৃত্বে জসিম-লিটন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২৬, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

দীর্ঘ ১০ বছর পর রাঙামাটির বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লিঃ নির্বাচন ২০২৫ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর শনিবার সকাল ৯টায় বনরুপাস্থ আলিফ মার্কেটের তৃতীয় তলায় নিরবিচ্ছিন্ন কোলাহলমুক্ত পরিবেশে ব্যবসায়িদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সরকারি সকল নিয়মকানুন মেনে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন বলে জানান বনরুপা ব্যবসায়ি মহল ও নবনির্বাচিতরা।‎

‎এতে ১২ পদে ৩০জন প্রার্থী এই নির্বাচনে অংশ গ্রহন করেন। দীর্ঘ ১০বছর পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়িদের মাঝেও ভোটের উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে। ২০১৫ সালের পর ২০২৫ সালে তথা ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা—-সভাপতি পদে ব্যবসায়ি ও বিএনপি নেতা মোঃ  জসিম উদ্দিন চেয়ার প্রতীকে ২৭৩ ভোট পেয়ে নির্বাচিতহন। তার নিকটতম সভাপতি প্রার্থী এসএম রাশেদ ছাতা প্রতীক পেয়েছেন ২২৭ ভোট।

‎সাধারণ সম্পাদক পদে এসএম জাহান লিটন ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সাধারণ সম্পাদক পদে (প্রতীক-উড়োজাহাজ) প্রতীকে আক্তার হোসেন-২৭০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক তাপস দাশ পেয়েছেন- ১২৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন।

অর্থ সম্পাদক পদে বিকাশ ধর বই প্রতীক নিয়ে ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মোঃ বেলাল উদ্দিন বাস প্রতীক ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ হালিম শেখ খেজুর গাছ প্রতীকে ২৮৮ ভোট। ধর্মীয় সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে হাফেজ মোঃ ওমর ফারুকের কাঁঠাল প্রতীক ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যকরী সদস্য পদে- মোঃ নাছির উদ্দিন (প্রতীক কেটলি) ২৫৮ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (প্রতীক-হরিণ) ৩৬৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

‎ব্যবসায়ি মহল ও নবনির্বাচিতরা বলেন, বৃহত্তম বনরুপা ব্যবসায়ি নির্বাচন পরিচালনা কমিটি একটি গঠনমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ ভেজালমুক্ত নির্বাচন উপহার দিয়েছেন তাই তাদের কাছে আমরা চিরন্তন চিরকৃজ্ঞ। পাশাপাশি ধৈর্য্য ধরে এই গরমে যারা ভোটের মাধ্যমে আমাদেরকে জয়যুক্ত করেছেন তাদের কাছে আমরা চির ঋণী। তবে আমাদের প্রতিজ্ঞা আমরা ব্যবসায়ি, দোকানি ভাইদের সুখে দুঃখে সর্বদা পাশে ‎থাকবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎমরমের জামাইছড়িতে টিকে আছে ৬০ বছরের চন্দুল গাছ

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই বিএসপিআইয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় সিগারেট আটক

এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

error: Content is protected !!
%d bloggers like this: