শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাজে ফিরেছে কাপ্তাই থানা পুলিশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ৯, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্তিরতা এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার আকস্মিক পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনা সমূহে আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও জ্বালাও পোড়াওয়ের কারণে দেশের অধিকাংশ থানা, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করে।

পরবর্তীতে গত ৬ আগস্ট হতে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবি সমূহ পূরণ করবে মর্মে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি ত্যাগ করে পুলিশ সদস্যরা শুক্রবার (৮ আগস্ট)  হতে কর্মস্থলে কাজ শুরু করেন।
তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার কাপ্তাই থানার পুলিশ সদস্যরা শুক্রবার দুপুর ২ টা হতে কাজে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ হতে স্বাভাবিক নিয়মে পুলিশি কার্যক্রম শুরু করেছি। আমাদের পুলিশ সদস্যরা থানায় দায়িত্ব পালন এর পাশাপাশি আগের মতো রাস্তায় টহল দিচ্ছেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি ছাত্র, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল স্তরের মানুষের  সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যবিধি অবহিত করণ সভা

শুধু কি ছাত্ররা ঠকেছে, মহালছড়িও কি ঠকেনি?

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

রুমা উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

চাহিদা মতো চাদাঁ প্রদান না করায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

বান্দরবানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

সাজেকের বাঘাইহাট বনানী বনবিহারে কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর আর্থিক অনুদান

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার; পাঁচ সন্ত্রাসী আটক

error: Content is protected !!
%d bloggers like this: