সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ৮, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

আজ ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলার ক্যাম্প অগ্নিসংযোগ, লুটপাট বহু নারীকে ধর্ষণসহ হাজারো নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হতে রামগড়ে বাজার এলাকায় র্যালি শেষে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিন সঞ্চালনায় সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।

জানা যায়, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১নং সেক্টরের কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলের রামগড় হাই স্কুল মাঠ থেকে সর্বাদিক গুরুত্বপূর্ণ এ সেক্টরের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ৯ মাসের সংগ্রামী মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের পতনের পর ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জামায়াতের উপজেলা ও পৌর কমিটি গঠন

রামগড়ে ভারতীয় আতশবাজিসহ গ্রেফতার ২

দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

কাপ্তাইয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

আমার নামে অপপ্রচার হচ্ছে; সংবাদ সম্মেলনে রাঙামাটি প্যানেল মেয়র হেলাল

ম্যাসেঞ্জারে ‘একঝাঁক’ নতুন ফিচার যোগ

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১৩৯ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা প্রদান

রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

বিশ্ব শিক্ষক দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

সাজেকে ইঁদুর বন্যায় খাদ্যঝুঁকিতে থাকা ৪৬৬ জুমিয়া পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু

error: Content is protected !!
%d bloggers like this: