মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

এটিএম আজহারকে মুক্তি না দিলে শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না– অধ্যাপক আবদুল আলিম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

বর্তমান উপদেষ্টা পরিষদ কারো ইশারায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিচ্ছে না- বলে অভিযোগ তুলেছেন রাঙামাটি জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিম। তিনি বলেন- আমরা জানি না কার ইশারায় বর্তমান উপদেষ্টা পরিষদ আমাদের নেতাকে মুক্তি দিচ্ছে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-আগামী এক সপ্তাহের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। না দিলে আপনারা শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না। এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এটিএম আজহারকে কারাগার থেকে মুক্ত করে আনবো’।

আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটিতে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি ।

অধ্যাপক আলিম আরও বলেন- এদেশ যারা ইসলামের কথা বলে, যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে টার্গেট পূরণ করেছে।

তিনি বলেন- ‘আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনার আওয়ামী ফ্যাসিস্ট ছাত্র লীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও রাজপথে, অলিতে-গলিতে বুক ফুলিয়ে হাঁটে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই এভাবে যদি হাসিনার দোসরদেরকে রাজপথে হাঁটতে দেন, তাহলে প্রশাসনের কর্তাব্যক্তিদের এর দায় নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে উচিত শাস্তির ব্যবস্থা করুন’।

বিকেলে শহরের পৌরসভার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমুহনী এসে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ করে দলটি।

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মনছুরুল হক, জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিবির সভাপতি শহিদুল ইসলাম সাফি, পৌর জামায়াতের আমির মোঃ মাইনুদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাণ ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু বৈসাবির বর্ণিল উৎসব

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফলতা, উদ্ধার করলো হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৮০ জন

প্রকৃতিনির্ভর কৃষিতে পাহাড়ের কৃষকদের সফলতার গল্প

লংগদুতে স্কুলে স্কুলে বই উৎসব, খুশি শিক্ষার্থীরা

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

স্কুল শিক্ষকদের বেতনের বোঝা টানছে জুমিয়া দরিদ্র অবিভাবকরা

error: Content is protected !!
%d bloggers like this: