রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পৌর আ.লীগ সম্পাদকসহ আটক-৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত অভিযানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ রাঙামাটিতে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক অপর ২ জন হলেন সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহ জালাল মাঝি ও পৌর শ্রমিকলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলা মিয়া। রোববার বিকালে পরিচালিত পৃথক অভিযানে এ তিন জনকে আটক করা হয় বলে জানায় জেলা ডিবি পুলিশ।

জানা যায়, এদিন বিকালে রাঙামাটি শহরের রিজার্ভমুখ নাপ্পিঘাটা এলাকার নিজ বাসায় পরিচালিত অভিযানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীকে আটক করে ডিবি পুলিশের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া শহরের রিজার্ভবাজার এলাকায় পরিচালিত পৃথক অভিযানে দুই শ্রমিকলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে আটকদের রাঙামাটি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় বলে জানান, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্তা দোস মোহাম্মদ।

এদিকে শহরের ইন্দ্রপুরি সিনেমা হল সংলগ্ন এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের বাসভবনেও অভিযান পরিচালিত হয়। কিন্তু তার আগে অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া শহরসহ জেলায় অভিযান শুরু হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন বলে জানা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার অংশ হিসেবে রাঙামাটি শহর থেকে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কাপ্তাই শীলছড়িতে ১০০ মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত 

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক মারিশ্যা হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯ মাস পর দীঘিনালায় উদ্ধার নরসিংদির মিতু আখতার

error: Content is protected !!
%d bloggers like this: