শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)। তীব্র শীতের কষ্ট লাঘবে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শনিবার ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সংশ্লিষ্ট বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে সাজেকের শিয়ালদহ পাড়া ও জামপাড়ার দুর্গম এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোট ৬০টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেশি অনুভূত হয়। অসহায় মানুষের কষ্ট দূরীকরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবি সবসময় সচেষ্ট থাকবে।”

শীতবস্ত্র পেয়ে শিয়ালদহ ও জামপাড়ার কারবারিসহ স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার; পাঁচ সন্ত্রাসী আটক

স্থানীয়দের উদ্যোগে লংগদু-নানিয়ারচর রাস্তা নির্মাণ কাজ শুরু

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

কোতয়ালী থানার বিশেষ অভিযানে আটক ৯

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

রাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ বাঙালি ছাত্র পরিষদের

কাপ্তাইয়ের রাইখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রথযাত্রা সম্পন্ন

সরকারী সুবিধা থেকে বঞ্চিত বাঘাইছড়ির চুড়াখালীর ১১ গ্রামের মানুষ

error: Content is protected !!
%d bloggers like this: