বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িকে শিক্ষা আর অর্থনৈতিক দিক থেকে সেরা জেলা বানাতে চান কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দুইবারের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, তিন পার্বত্য জেলার মধ্যে ভৌগলিক-প্রাকৃতিক- সড়ক ও নৌ যোগাযোগের দিক থেকে ভালো অবস্থানে থাকা খাগড়াছড়ি জেলার সম্ভাবনা অসীম। রাজনৈতিক অস্থিরতার কারণে এখানকার টুরিজম ও অন্যান্য অর্থনৈতিক কর্মতৎপরতা প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তাই আগামীবার নির্বাচিত হলে জেলার শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে মনোযোগ দেয়া হবে।

তিনি বলেন, জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়- নার্সিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রতিটি উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনে সরকারের পলিসি লেভেলে প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। এরমিধ্যে এম. এ. হান্নান ইন্জনিয়ারিং কলেজের কাজ শুরু হয়ে গেছে। দীঘিনালায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। উপজেলা থেকে ইউনিয়ন লেভেলে সড়ক যোগাযোগ-বিদ্যুৎ- কমিউনিটি ক্লিনিক-ইন্টারনেটসহ অন্যান্য নাগরিক সুবিধা পৌছে দিতে কাজ করছে উন্নয়ন প্রতিষ্ঠান ও বিভাগগুলো।

তিনি বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলাশহরের মহিলা কলেজ ও মিলনপুর এলাকায় স্থানীয় বাসিন্দা-বিশিষ্ঠ ব্যক্তিবর্গ- সমাজের নানা শ্রেণী- পেশার মানুষের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ এবং পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, নৌকা’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা পরিষদ সদস্য যথাক্রমে কল্যাণ মিত্র বড়ুয়া- সুদর্শী চাকমা ও শতরুপা চাকমা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, স্থানীয় হেডম্যান উক্যসাইন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টেকো চাকমা, যুবনেতা বিহানু চৌধুরী এবং মহিলালীগ নেত্রী সুইচিংথুই মারমাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে হা-ডু -ডু খেলা ও যুব সমাবেশ

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

সাবেক জেলা পরিষদ সদস্যকে ইঙ্গিত করে পোস্ট, হামলার শিকার ছাত্রদল নেতা

যে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, সে এলাকায় উন্নয়ন হবে- জেলা প্রশাসক হাবিব উল্লাহ

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

রাঙামাটি পৌরসভার অবৈধ দখলদারের তিন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: