মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ সিএনজি চালক আটক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৪, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে।১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঈদগাঁও বাস স্টেশনস্থ আনু মিয়া সিকদার পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সিএনজি চালক জাফর আলম (৩৭) ঈদগাঁও ইউনিয়নের ভিজেজার পাড়া এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে।

অভিযানকারী  ঈদগাঁও থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: