রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে মাদক মামলার তিন বছরের সাজা পরোয়ানা ভূক্ত পলাতক আসামি মোহাম্মদ অজিউল্লাকে নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার লালনপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লালনপুর এলাকা হলেও একসময় তিনি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান পুরাতন মসজিদ এলাকায় বসবাস করতো বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

ওসি আরোও জানান, গত শনিবার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাড়িঁ পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানান ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন আসামি অজিউল্লাহ। পরে ২০০৯ সালে চট্টগ্রাম জেলার বিজ্ঞ আদালত আসামি অজিউল্লাহর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই থেকে আসামি অজিউল্লাহ আত্মগোপনে চলে যান। অবশেষে গত ২০ সেপ্টেম্বর কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাড়ীর পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হন।

আসামিকে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

 শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়েও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে-দীপংকর তালুকদার

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন / কাপ্তাইয়ে ৭ হাজার টাকা জরিমানা

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

কেপিএম হরি মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু

বেতবুনিয়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

রাঙামাটির রিজার্ভ বাজার হতে মানসিক ভারসাম্যহীন শরীফ মিয়া নিখোঁজ

error: Content is protected !!
%d bloggers like this: