বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ১২, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু।

মোড়ক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর কপি তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাভাবনা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা ও সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে কলেজ ছাত্রদলের ৩৫ সদস্য কমিটি গঠনের দিনেই ২৪ জনের গনপদত্যাগ

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

রাঙামাটি লিগ্যাল এইড অফিসের আয়োজনে চন্দ্রঘোনায় সচেতনতামূলক সভা

কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ 

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন 

পর্যটকবান্ধব শহরের উদ্যোগ জেলা পুলিশের / এক বনরূপাতেই ম্লান রাঙামাটির সৌন্দর্য!

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: