মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এনএসআই সদস্য পরিচয়ে চার মাস ধরে চাঁদা আদায়, অবশেষে আটক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘ চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার  রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকানে পুনরায় টাকা নিতে গেলে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার পুনরায় টাকা নিতে গেলে দোকানমালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

আটক সাইদুর রহমানের পিতার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ 

জামিনে মুক্ত কাপ্তাই বিএনপির তিন নেতাকর্মী

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতারণার ফাঁদ সোহেল রানার / কাপ্তাইয়ে গুপ্তধনের লোভ দেখিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রামগড়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

রাঙামাটিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীঘিনালায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ 

বান্দরবানের রোয়াংছড়ি দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: