বুধবার , ১২ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব  মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যে  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, একজন শিশুর বেড়ে উঠার জন্য মায়ের দুধের বিকল্প নেই। তবে মায়েদের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে পাশাপাশি আর্দশ পরিবেশও নিশ্চিত করতে হবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা এতে সভাপতিত্ব করেন।  এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ক্লিনটন দে এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।

অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মী, এনজিও কর্মী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ব  মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চিৎমরম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: