রবিবার , ১৫ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৫, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

রবিবার (১৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত সিএনজি চালক  মিন্টু দাস। তিনি উপজেলা সদর বরইছড়ি এলাকার বাসিন্দা নির্মল দাসের ছেলে।

অভিযোগে মিন্টু দাস এই প্রতিবেদককে জানান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি আবাসিক এলাকায় আমার  বসতঘরের সামনে রাখা একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজি
অটোরিকশাটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলের আশপাশে থাকা একজন আনসার ভিডিপি সদস্য আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশাটি আংশিকভাবে পুড়ে যায়।

সিএনজি অটোরিকশাটির বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। গাড়িটি পুড়ে যাওয়ায় আমরা ভবিষ্যতে কিভাবে চলবো।
এ ঘটনায় মিন্টু দাস কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক: যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য

শ্রদ্ধা ভালবাসায়  উপালী মহাথেরো’র কে বিদায়

শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিল দীঘিনালা সেনা জোন

মহালছড়িতে ত্রিপুরা ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে প্রত্যয়নপত্র দিলো রাঙামাটি জেলা জামায়াতের আমীর

ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং

এই দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে- ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন

কাউখালীতে ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: