সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অছাত্র কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা অভিযোগ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ৩০, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে অছাত্র এবং ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন করায় ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে মারধর করার অভিযোগ উঠেছে বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদের বিরুদ্ধে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় মাইনীমুখ বাজার থেকে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে গাড়ি থামিয়ে মারধর করার অভিযোগ করেন আনোয়ার হোসেন মঞ্জু।

আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের আমল থেকে নির্যাতন মামলা হামলা মোকাবেলা করে তৎকালীন সময়ে কলেজ ছাত্রদলের সুসংগঠিত রাজনীতি করে আসছি। বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা খেয়ে বাড়ি ছেড়েছিলাম। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পক্ষ হতে লংগদু মডেল কলেজের অছাত্র এবং ছাত্রলীগের  কর্মীদের দিয়ে কলেজ কমিটি ঘোষণা করেন।

এসব কিছুর প্রতিবাদে আজ সংসবাদ সম্মেলন করি আমি। সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে বর্তমান বিতর্কীত কমিটির সভাপতি আহাদ ও সহ সভাপতি নাজমুল আমাকে গাড়ি দাড় করিয়ে কথা ছাড়া মারধর শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগে তারা আবার স্থান ত্যাগ করে। বিষয়টি আমি উপজেলার সকল নেতৃবৃন্দের জানিয়েছি। আমি এসব অন্যায় অবিচারের বিচারের দাবী জানাই।

এদিকে বিষয়টি অস্বীকার করে বর্তমান কমিটির সহ সভাপতি নাজমুল বলেন, আমি মারামারিতে ছিলাম না। যখন আমি যাই তখন মারামারি শেষ হয়েগেছে। আশপাশের মানুষ তাদের ঝগড়া ছাড়িয়ে দিচ্ছে। তারা একে অপরের গলা ধরা অবস্থায় ছিলো।

বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদ কে শেষে ৩৯২৮ এবং ৭৫৭৮ নাম্বার দুটিতে বারবার ফোন করলেও নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। যার ফলে অভিযুক্ত ব্যাক্তির সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান বলেন, সংবাদ সম্মলনের বিষয়টি আমাকে জানালে, আমি গতকাল উপজেলা বিএনপি কে বিষয়টি অবগত করে রাখি। তবে এদিকে মারামারির ঘটনাটি এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি। তাছাড়া আমি বর্তমানে এলাকার বাহিরে থাকায় বিষয়টি এখনো জানতে পারিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

আবাসস্থল ধ্বংস করায় হাতি-মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চকরিয়ায় ফিল্ম স্টাইলে গরু চুরি

প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে মারিশ্যা জোন ২৭ বিজিবি

কাপ্তাই ব্যাংছড়িতে দেখা মিললো বাবলা ফুল

রাঙামাটি লায়ন্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

মহালছড়ি জোনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: