রবিবার , ২৩ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৩, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

 

ধর্মীয় পতাকা উত্তোলন, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, ভিক্ষু সংঘের পরিত্রান পাঠ, চীবর দান, পঞ্চশীল গ্রহন এবং ধর্মীয় দেশনার মধ্য দিয়ে রবিবার (২৩ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব।

বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞাসারা মহাথের এর সভাপতিত্বে দানোৎসবে প্রধান দায়ক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এইসময় তিনি বলেন, এই সরকার আসার পর হতে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সরকার প্রত্যেক ধর্মের উৎসবে অনুদান দিয়ে আসছেন। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে আবারোও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে।

দানোৎসবে বিশেষ দায়ক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মারমা সংস্কৃতি সংস্থা ( মাসস) এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্র মারমা।

এর আগে গত শনিবার (২২ অক্টোবর) সকাল ৭ টা হতে বিহার প্রাঙ্গণে ২৪ ঘন্টা মহা পটঠান পাঠ শুরু হয়ে রবিবার (২৩ অক্টোবর) সকাল ৭ টায় শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাপের মুখে পৌর প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন প্রকল্প বন্ধ: পৌর সম্পদ দখলের ষড়যন্ত্র

কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান ফজলুল কাদের মানিক

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

সেনাবাহিনীর সহযোগিতায় রামগড় থানার কার্যক্রম চলছে

বিলাইছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন

বেগম জিয়ার মৃত্যুতে কক্সবাজারে জেইউসি’র উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ

তৃনমূল বিএনপি এখন সংগঠিত– জুরাছড়িতে বিএনপির সমন্বয় সভায়

কাপ্তাইয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুসাইমং মারমা নিহত

error: Content is protected !!
%d bloggers like this: