রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব নাদিরা নূর মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।
সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ৫০৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ০১ কোটি ০১ লক্ষ টাকা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি’র নতুন ভিসি হলেন চন্দ্রঘোনার কৃতি সন্তান ড. সেলিনা আখতার

কাপ্তাইয়ে সমাজসেবার ঋণ বিতরণ 

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলাদেশ গড়ে তুলব : প্রধানমন্ত্রী

তিন দফা স্থগিতের পর রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর

কাউখালীতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা: দক্ষ যুবক গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

error: Content is protected !!
%d bloggers like this: