সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি’র নতুন ভিসি হলেন চন্দ্রঘোনার কৃতি সন্তান ড. সেলিনা আখতার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. সেলিনা আখতার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার কৃতি সন্তান । কাপ্তাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস স্কুল এন্ড কলেজের ১৯৭৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী তিনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. সেলিনা আখতারের নিয়োগের বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন।

এদিকে ড. সেলিনা আখতারের এ পদে নিয়োগের খবর জানার পর চন্দ্রঘোনা ফোরাম সহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: