রবিবার , ১১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেতুর রড চুরির ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুন ১১, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে ৩টি সরকারি সেতু ভেঙ্গে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে জেল হাজতে পাঠিয়েছে আদালদত।

উত্তম দেব পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রবিবার দুপুরে উত্তম কুমার দেব জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্নসমর্পন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তার ভিত্তিতে গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জি.এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মিস মামলা করেন।

ওই মামলায় পুলিশের হাতে আটক অটো চালক নাজমুলসহ ৩জনের ১৬৪ এ জবানবন্ধীর প্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলী আদালতে আত্নসমর্পন করে জামিন চেয়েছিলেন।

খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন জানান, ‘আদালত উত্তম দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানিনা।’

উত্তম দেব এর আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, এজহারে উত্তম দেব এর নাম ছিলনা। কিন্তু হয়রানী এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্নসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।”

এ ঘটনায় চুরি যাওয়া বেশ কিছু রড ও এর সূত্র ধরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত মহালছড়ি: বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন

রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

টংগ্যার দরপত্র বিজ্ঞপ্তি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

খুটাখালীর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে এগিয়ে লিটন সিকদার

জুরাছড়িতে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন কাবাডি দলকে সংবর্ধনা

ফারুয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

তৈসা সামাই বেঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: