শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামে সেরা দুর্গাপ্রতিমার তালিকায় প্রথম ফিরিঙ্গিবাজার শিব বিগ্রহ মন্দির, দ্বিতীয় রাজাপুর লেইন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নির্বাচিত সেরা ১০ দুর্গাপ্রতিমার তালিকায় প্রথম স্থান অর্জন করেছে নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারের শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির পূজা উদযাপন পরিষদ। দ্বিতীয় স্থান অর্জন করেছে আন্দরকিল্লার রাজাপুর লেইনের দশমহাবিদ্যা মন্দিরের রাজাপুর পূজা উদযাপন মৈত্রী পরিষদ।

প্রথমবারের মতো ‘শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ’-এর উদ্যোগে এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিমার নির্মাণশৈলী, মণ্ডপের নান্দনিকতা, শিল্পীদের সৃজনশীলতা এবং শারদীয় দুর্গোৎসবের ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকদের তথ্যমতে, সেরা প্রতিমা নির্বাচনের জন্য গ্রুপের পোস্টে মন্তব্য ও মেসেজের মাধ্যমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমার ছবি সংগ্রহ করা হয়। পাশাপাশি আয়োজকেরা সরাসরি চট্টগ্রামের ১০০টিরও বেশি পূজামণ্ডপ পরিদর্শন করেন। ছবি, সরেজমিন পরিদর্শন ও সামগ্রিক বিবেচনার ভিত্তিতে চূড়ান্ত করা হয় সেরা ১০ প্রতিমার তালিকা।

আয়োজকদের প্রধান জানান, প্রতিমা কিংবা মায়ের রূপের সৌন্দর্য পরিমাপ করা মানুষের পক্ষে সম্ভব নয়। মা তো মা-ই। তবে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চায় যাঁরা নিজেদের সৃজনশীলতা দিয়ে প্রতিমা নির্মাণ করেন, তাঁদের কাজের প্রশংসা করলে তাঁরা আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হন। শিল্পীদের উৎসাহিত করতেই তাঁদের এ ক্ষুদ্র প্রয়াস।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে। এর মাধ্যমে প্রতিমাশিল্পী, পূজামণ্ডপের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন নতুন সৃজনশীল কাজে উৎসাহিত হবেন। পাশাপাশি চট্টগ্রামের প্রতিমাশিল্প ও শারদীয় দুর্গোৎসবের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

নির্বাচনপ্রক্রিয়ায় কাজ করেছেন বিশ্বজিৎ সরকার, সৈকত, অসীম দাশ অভি ও ফোরকান রাসেল।
চট্টগ্রামের শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর সেরা ১০ প্রতিমা
১. শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির পূজা উদযাপন পরিষদ — শিববাড়ি, ফিরিঙ্গিবাজার, কোতোয়ালী, চট্টগ্রাম।
২. রাজাপুর পূজা উদযাপন মৈত্রী পরিষদ — দশমহাবিদ্যা মন্দির, রাজাপুর লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
৩. ‘ভবানি প্রাপ্তি’ — বিদগ্রাম ও সরোয়াতলী উদয়ন সংঘ, কানুনগোপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম।
৪. দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ — চট্টগ্রাম।
৫. পরিমল শাস্ত্রীর বাড়ি — আচার্যপাড়া, সুলতানপুর, কুণ্ডেশ্বরী, রাউজান।
৬. রাম ঠাকুর মন্দির — স্বর্ণপট্টি, বক্সিরহাট, কোরবানিগঞ্জ, চট্টগ্রাম।
৭. পি কে সেন ভবন পূজা উদযাপন পরিষদ — চট্টগ্রামের ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পূজা।
৮. কুসুমকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় — চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা।
৯. শিব মন্দির — লালচাঁদ রোড, চকবাজার, চট্টগ্রাম।
১০. রাজাপুকুর লেইন–মোমিন রোড পূজা উদযাপন পরিষদ — জামালখান, চট্টগ্রাম।

সেরা ১০-এর তালিকায় স্থান পাওয়া সব পূজামণ্ডপের আয়োজক, প্রতিমাশিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ। আয়োজকদের মতে, এ উদ্যোগ প্রতিমাশিল্পের বিকাশ, শিল্পীদের সৃজনশীলতা এবং চট্টগ্রামের শারদীয় দুর্গোৎসবের ঐতিহ্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

যেকোন মুহুর্তে উপচে পড়বে কাপ্তাই বাঁধের পানি; দুর্ভোগে লাখো মানুষ

রাজস্থলীতে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টে হেডম্যান পাড়ার জয়

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

জুরাছড়িতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে প্রতিবন্ধি ফেডারেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

কাপ্তাইয়ে তথ্য অফিসের  নারী সমাবেশ

মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনে নতুন আলো পেলেন পাহাড়ের ৮৪ অসহায় মানুষ

মহালছড়িতে “cyber security best for office ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: