মঙ্গলবার , ২৮ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৮, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতেন অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসমুখে ধ্বংস করা হয়েছে। এছাড়া কারেন্ট জাল পাওয়া দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান মঙ্গলবার বিকালে ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন জেটিঘাট বাজারে এই অভিযান পরিচালনা করেন।

এসময় জেটিঘাট বাজারের আলাউদ্দিন এর রশিদিয়া স্টোরে তল্লাশি করে মোট ১২ টি (৬০০০ মিটার) অর্থাৎ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভাবে কারেন্ট জাল জব্দ করা হয়।

অবৈধভাবে কারেন্ট জাল রাখা ও বিক্রির অভিযোগে উক্ত দোকান মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ সনের ৪ এর ক এবং দন্ডবিধি ৫ এর ২(ক) ধারা মোতাবেক একটি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলি বাজারের উন্মুক্ত স্থানে আইনের ১০ এর সি ধারা মোতাকেক জনসমুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল গ্রেফতার 

কাপ্তাইয়ে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার

ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান শুরু।

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

জুরাছড়িতে নবাগত জোন অধিনায়কে বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

বিলাইছড়ি স্কুলে শিক্ষক কাজল কান্তি দে-এর বিদায় সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: