রবিবার , ১২ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ

 

সারাদেশে একযোগে রবিবার  (১২মে) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছর এসএসসি  পরীক্ষায় পাশের হার ৭০.৬২% এবং দাখিলে পাসের হার ৯৭.৯০%। এই বছর কাপ্তাই উপজেলায় এসএসসি এবং দাখিলে  মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী।

রবিবার বেলা ১২ টায়  কাপ্তাই   মাধ্যমিক শিক্ষা   অফিস হতে এই ফলাফল পাওয়া যায়।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান  ২০২৪ সালের এসএসসি  পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে  মোট  ১০২৮  জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে পাশ করেছে  ৭২৬  জন। এছাড়া মোট জিপিএ (৫) পেয়েছে ৫৭ জন শিক্ষার্থী। তৎমধ্যে বিগত বছরগুলোর মতো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ৩৮ জন জিপিএ (৫) পেয়েছেন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১ জন শিক্ষার্থী জিপিএ ( ৫) অর্জন করেছেন।

এদিকে কাপ্তাইয়ে দাখিল পরীক্ষায় ২ টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৩ জন পাস করেন।  পাসের হার ৯৭.৯০%। তৎমধ্যে চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। এই প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা হতে ৪ জন জিপিএ ( ৫)  পেয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির  ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরোও  ভালো করা দরকার ছিল।  শিক্ষকরা আরোও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বৃষ্টি পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের কীটস বিতরণ

বিজু ফুলে রঙিন হল কাপ্তাই হ্রদ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

লংগদুতে শিশু রাকিবকে গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা

কাপ্তাইয়ে সমাজসেবার ঋণ বিতরণ 

বন বিভাগের অভিযানে  রাইখালী থেকে বিপুল পরিমাণ গোলকাঠ উদ্ধার

মানিকছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ি ৫ সন্ত্রাসীকে আটক

error: Content is protected !!
%d bloggers like this: