শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে জাল টাকাসহ আটক-২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় জাল টাকাসহ ২জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বাঘাইছড়ি থানার বিশেষ অভিযান পরিচালনাকালে আমতলী ইউনিয়নের মাহিল্যা বাজার এলাকা হতে জাল টাকাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মৃত শরীফুল ইসলামের ছেলে মোঃ মাসুদ মিয়া(৩৯) ও  আবুল বাশারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৩১)। উভয়ের বাড়ি রাঙামাটি জেলার লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর ও রসুলপুর গ্রামে।

রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় (লংগদু ও বাঘাইছড়ি সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে এসআই টিকলু কুমার পাল, এসআই সাগর হাওলাদার ও এসআই নাজমুল হুদার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশের বিশেষ অভিযানে এই ২জন আসামীর কাছে থেকে ১হাজার টাকার ১৪টি জাল নোট পাওয়া গেছে। জাল নোট রাখার দায়ে তাদের বিরুদ্ধ মামলা রজু করে আদালতে প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে পূর্বেও এধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ভাঙামুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

ঈদগাঁওয়ে লাগাতার যানজট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের নির্বাচনী গণসংযোগ

বাঘাইছড়িতে এম হাশিম পৌর স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন 

বান্দরবানে মারমা শিক্ষার্থীকে তার স্বজাতি কর্তৃক গণধর্ষণের নিন্দা জানালো পিসিসিপি

বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১১ মোটরসাইকেল চালকের জরিমানা

তঞ্চঙ্গ্যা গানের প্রথম সংকলন ‘চিত্রাংফুল’ এর মোড়ক উন্মোচন 

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: