রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আপনারা ধানের শীষে ভোট দিবেন আমি এলাকার উন্নয়নের দাযিত্ব নিলাম-কাউখালীতে দীপেন দেওয়ান

প্রতিবেদক
মো. জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

আপনারা ধানের শীষে ভোট দিবেন,আমি এলাকার উন্নয়নের দাযিত্ব নিলাম। ভোটারদেরএমনই দায়িত্ব দিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটিকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” আজকের এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। কিন্তু গুপ্ত দল মানুষকে বিভ্রান্ত করছে। গুপ্তদলের এসব বিভ্রান্তকে কর্নপাত না করে উন্নয়ন শান্তি ও সম্প্রীতির জন্য আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

তিনি আজ রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও গনসংযোগে তিনি উপরোক্ত কথা বলেন।

 

সকাল দশটায় কাউখালীর সুগারমিল আদর্শগ্রাম এলাকা থেকে এ পথসভা শুরু হয়ে তারাবুনিয়া, নাইল্যাছড়ি, মাঝের পাড়া, উত্তর নাইল্যাছড়ি, ছোটডলু, পোয়াপাড়া, ঘিলাছড়ি, রাঙ্গীপাড়া, কাশখালী ও বেতছড়ি এলাকায় এসে শেষ হয়। এসব এলাকায় ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী পথসভা ও গনসংযোগে উপচে পড়া মানুষের ঢল নামে।

নির্ধারিত সময়ের অনেক আগেই আশপাশের গ্রাম ও পাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভা ও গনসংযোগে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলায় দশটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান কাউখালী উপজেলায় পথসভা ও গনসংযোগ কওে উপজেলা পর্যায়ে প্রচারনা শেষ করেছেন রবিবার।

 

এসব পথসভায় জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কাউখালী উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এসব পথসভা ও গণসংযোগে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুস্টিত পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, নিজাম উদ্দিন,আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ন সম্পাদক আলী বাবর, যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিম উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর,কাউখালী উপজেলা যুবদলের সভাপতি মোমিনুল করিম, এ সময় জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সাংগঠনের অসংখ্য নেতাকর্মী স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চাকুয়ায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন ইউএনও মহিউদ্দিন  

সড়ক দখলমুক্ত ও ক্যাম্পাসে নিরাপত্তাসহ নানা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত অনুষ্ঠিত 

মহালছড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সহকারী পরিচালক 

রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দেবতাছড়ি স্বধর্ম জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত 

দীঘিনালায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

কাউখালীতে সিএনজি অটোরিকসাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও  বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা 

error: Content is protected !!
%d bloggers like this: