বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে দুর্গাপূজার দুই মণ্ডপে ৪৩ বিজিবির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে খাগড়াছড়ির রামগড়ে দুইটি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য জোরদারে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।

বৃহস্প্রতিবার (১৫ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) রামগড়ের শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির ও শ্রী শ্রী বাসন্তী কালী মন্দির পরিদর্শন করে অনুদান প্রদান করেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সহায়তার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্বও এ উদ্যোগের মাধ্যমে উঠে এসেছে।

অনুদান প্রদান শেষে লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের সামাজিক ও ধর্মীয় আয়োজনে সহযোগিতার মাধ্যমে বিজিবি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ জোরদারে ভূমিকা রেখে চলেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং শারদীয় দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

এসময় রামগড় জোনের সহকারী পরিচালক মোঃ শামসুল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র নাথ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

জুরাছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

কাউখালীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

দীঘিনালায় পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নানিয়ারচরে ৭ই মার্চ পালন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা

বাঘাইছড়িতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: