বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ৩ লাখ ৮৮ হাজার টাকার বিদেশী সিগারেট জব্দ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২০, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে উগলছড়ি এলাকায় সুবেদার মোঃ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ১৯৪ কার্টুন বিদেশী ORIS ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে কার্টুনগুলো খুলে মোট ১,৯৪০ প্যাকেট সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গুনিয়ায় জনাকীর্ণ বাজারে ১৪ ফুটের অজগর, রাতে অবমুক্ত কাপ্তাই বনে

রাঙামাটিতে সাংবাদিক কামালের বাসায় হামলা ভাংচুর, সত্রং চাকমাকে মারধর ও মোবাইল ছিনতাই

সচিবের ভাই পরিচয়ে রামগড়ের ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, প্রতারক আটক ‎

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসবে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভ

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

কাপ্তাইয়ে ২য় জাতীয় কমিউনিটি স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

খাগড়াছড়ি বিএনপির বিবৃতি, ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

সাজেকে খাদে পড়ে মাহিন্দ্র চালক নিহত

error: Content is protected !!
%d bloggers like this: