বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩ দফা দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা হতে বেলা ১২ টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেছে।

এসময় তাঁরা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা এবং  কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএসপিআই এর মোঃ তারেক হোসেন (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), মোঃ বেলাল (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব), সায়েম (অটোমোবাইল ষষ্ঠ পর্ব ), নাবিউল (সিভিল উড  ষষ্ঠ পর্ব), আল শাহরিয়ার (সিভিল উড ষষ্ঠ পর্ব), নাদিম (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএসপিআই চত্ত্বরে প্রধান গেইটে সাধারণ কুশপুত্তলিকা দাহ্য করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই নিউ মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ যুবক আটক

জাতীয় নির্বাচনে রাঙামাটিতে মনোনয়নপত্র নিলেন ১২ প্রার্থী: অংশ নিচ্ছে না জেএসএস

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিএনপির পদযাত্রায় খাগড়াছড়িতে বিপুল মানুষের জমায়েত

কাপ্তাই বিজিবির উদ্যোগে চিকিৎসা সেবা পেল ১১২ জন নারী পুরুষ শিশু

ভেঙে গেল নারানগিরির একমাত্র সাঁকোটি; বেড়েছে দুর্ভোগ

মহান স্বাধীনতা দিবসে “সেফ হার্ট রাংগামাটি” স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন

জুরাছড়িতে জমি বেদখলের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

কাপ্তাই জাতীয় উদ্যানে বনমোরগ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: