মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের বিএসপিআই’র অধ্যক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ২৯, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শহীদ মিনার চত্বরে অকারিগরি ক্রাফটদের করা হাইকোর্টে রিটের রায়ের প্রতিবাদে ও ছয়দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএসপিআই’র সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করা হয়।

এসময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ রিসাদ মাহমুদ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। পরে  মোঃ রিসাদ মাহমুদ ও একই ডিপার্টমেন্টের মোঃ মাসুম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রথমে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ তার কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর তারা কক্ষটি তালা বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বন্ধ করার জন্য তালা লাগিয়ে দেয়। এসময় প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থী মো: মাসুম জানান, আগামী ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

রাঙামাটিতে এবার ঘর পাচ্ছেন ২১৩ গৃহহীন পরিবার

টিসিবির পণ্য কিনতে কাপ্তাইয়ে দীর্ঘ লাইন

বিলাইছড়ির কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীতা প্রত্যাহার, ভোট যুদ্ধে লড়ছেন ৭ প্রার্থী

কাপ্তাইয়ে ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ নোহা গাড়ি জব্দ

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: